Breaking News
Home / TRENDING / শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল

শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল

নিজস্ব সংবাদদাতাঃ

শিলিগুড়িঃ কলকাতার পর এবার শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা। হতাহতের খবর নেই।

শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ক্রান্তিভিটায় ভেঙে পড়ল ইষ্ট-ওয়েষ্ট করিডোরের ৩১ডি জাতীয় মহাসড়কের নির্মীয়মান উড়ালপুল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ। সেই সময় ওই সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল তেমন না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু এই কাণ্ড বেলার দিকে ঘটলে পরিস্থিতি গুরুতর হতে পারত। কারণ এই সড়ক দিয়েই নিত্যদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। এই দুর্ঘটনার পর উড়ালপুলটি যে নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল তার গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দুর্ঘটনার পর উড়ালপুলের নির্মাণ শ্রমিকদের ঘিরে বিক্ষোভ দেখান।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *