নিজস্ব সংবাদদাতাঃ
আইআইটি মুম্বাইকে ১০০০ কোটি টাকা অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ শনিবার আইআইটি মুম্বাইয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, ‘আমি আপনাদের মুখে আত্মবিশ্বাস দেখতে পারছি। আমরা সঠিক পথেই এগোচ্ছি। দেশ জুড়ে আইআইটির অসংখ্য ছাত্রছাত্রী ভারতের আইটি সেক্টর গড়ে তুলছে একটু একটু করে। প্রধানমন্ত্রীর কথায় ভারতের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের গভীর সম্পর্ক। তিনি বলেন আইআইটি ভারত পরিবর্তনের অন্যতম শক্তি। প্রধানমন্ত্রীর ভাষায় ভারতের বৈচত্রকেই প্রমাণ করে আইআইটি। আপনারা এখানে বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, এসেছেন বিভিন্ন ভাষার, সংস্কৃতি থেকে। তারপর জুড়ে যাচ্ছেন একসূত্রে।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আইআইটি মুম্বাইয়ের একাধিক নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news