নিজস্ব সংবাদদাতাঃ
রাজনৈতিক মহলের জানা ছিল আজকের প্রচার ২০১৯ লোকসভা ভোটের। যেখানে পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম টার্গেট। তাই বার বার বিজেপির সর্বভারতীয় সভাপতির এরাজ্যে আসা। কিন্তু আমিত বুঝিয়ে দিলেন বিজেপির লক্ষ্য শুধু আগামী লোকসভা ভোট নয়, বরং ২০২১-এর বিধানসভাও। কার্যত আজ থেকেই শুরু হয়ে গেল বিধানসভার প্রচারও। অমিত বলেন, ‘তৃণমূল-কংগ্রেসের জোট বাংলায় কাজ করবে না। আমাদের বিজয় রথ থামালে চলবে না। এখানে মোদীর নেতৃত্বে সরকার গড়তে হবে, তবেই উন্নয়ন হবে।’ আরও বলেন, ‘২০১৯ সালের কোনও মূল্য থাকবে না যদি না বাংলায় সরকার গড়া যায়।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news