নিজস্ব সংবাদদাতা:
শিলিগুড়ি, ৩ অক্টোবর: তেলে জল না জলে তেল! এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না গাড়ি চালকেরা। এদিকে গাড়িও এগোচ্ছিল না। আসলে তেল কিনে গাড়িতে চালাতে গিয়ে হয় বিপত্তি। শেষে ধরা পড়ল তেল নয়, তেলের দামে জল কিনেছেন তারা। ফলত গাড়ি আর নট নরনচরন। শেষে পাম্পে ফিরে খোলসা হল ঘটনা।
ঘটনা শিলিগুড়ির আমাইদিঘি পেট্রল পাম্পের। এই পাম্প থেকেই পেট্রলজাত তেল ভরে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন গাড়ির চালক। জানা গিয়েছে বুধবার সকালে এক গাড়ির চালক ওই পাম্প থেকে প্রায় ছশো টাকার তেল ভরান। এরপর গাড়ি নিয়ে পাম্প থেকে বেরিয়ে মূল সড়কে আসেন। ভালোই চলছিল গাড়িট। কিন্তু কিছু দূর যাবার পরই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চিন্তায় পরে যান গাড়ির চালক। ‘সবে তো তেল ভড়ানো হলো’— প্রশ্ন জাগে চালকের মনে। এদিকে হাজার চেষ্টা বৃথা হয়, গাড়ি আর এগয় না! এরপর গাড়ি থেকে নেমে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করার পর গাড়ির ফিল্টার খুলতেই চক্ষু চরকগাছ। দেখেন ফিল্টার থেকে তেলের বদলে জল বেরোচ্ছে। রাস্তার ওপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে অন্য গাড়ির সাহায্য নিয়ে পাম্পে ফিরে আসেন তিনি। পাম্পে এসে সেখানকার কর্মী ও মালিককে বিষয়টি জানালে তারা উল্টে চড়াও হয় তার ওপর। এরপর প্রমান দিতে ট্যাঙ্ক খুলে তেল বার করতে শুরু করলে পাম্পকর্মীরাও দেখতে পান, তেলের বদলে জল বেরোচ্ছে ট্যাঙ্ক থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news