নিজস্ব সংবাদদাতা:
অবশেষে সারধা কাণ্ডে রাজ্যের এক তদন্তকারি আধিকারিককে জেরা করল সিবিআই। আজ সিবিআই দপ্তরে হাজিরা দেন পল্লবকান্তি ঘোষ। বেশ কয়েক বার সারধার তদন্তের স্বার্থে আইপিএস রাজীব কুমার, পল্লবকান্তি ঘোষ সহ রাজ্যের পুলিশের তিন আধিকারিককে সিবিআই ডেকেছিল। কিন্তু কোনওবারই সেই ডাকে সাড়া দেয়নি তারা। সিবিআইকে জানানো হয়েছিল তাদের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব না। তবে সিবিআই-এর লিখিত প্রশ্নের উত্তর দিতে পারেন। এরমধ্যে নতুন করে সারধা কাণ্ডের তদন্তের স্বার্থে সিবিআই আইপিএস রাজীব কুমার, পল্লবকান্তি ঘোষ সহ তিনজনকে তলব করে। সেই ডাকে এবার সাড়া দিলেন পল্লবকান্তি। আজ সকালে তিনি সি বি আই দপ্তরে আসেন। পল্লবকান্তি ছিলেন রাজ্যের তরফে সারধা কাণ্ডের অন্যতম তদন্তকারী আধিকারিক।
সি বি আই সূত্রে খবর, পল্লবকান্তি ঘোষ সারধা কান্ডের পর গঠন হওয়া সিটের দায়িত্বে ছিলেন। সেই সময় তদন্ত কীভাবে এগিয়ে ছিল সেই সম্পর্কে খুঁটিনাটি জিজ্ঞাসাবাদ করা হবে পল্লবকান্তিকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news