নিজস্ব সংবাদদাতাঃ
নাগেরবাজার বিস্ফোরণের পর বিরোধীদের আঙুল তুলে ছিল শাসক দল। বাস্তবে দেখা যাচ্ছে সরকার এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে রীতিমতো গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সিআইডি তদন্তের। অন্য দিকে এনআইএ খোঁজ খবর করছে ঘটনার। আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান ডিআইজি সিআইডি প্রণব কুমার, এসএস প্রণব জয়সওয়াল, আইজি আশোক প্রসাদ, সিআইডি এসওজি ও বম্ব স্কোয়াডের সদস্যরা। যদিও প্রশ্ন উঠছে ঘটনার ৩০ ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শনে আদৌ কি কোনও নমুনা মিলবে? যেখানে পুরসভার কর্মীরা গতকালই বিস্ফোরণস্থলটি পরিস্কার করে দিয়েছে।
গতকাল সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণ ঘটে নাগেরবাজারে। বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালকের। আহত হন একাধিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news