নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি মেট্রোপলিটনের এনজেপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশি এক যুবক আশ্রয় নিয়েছে। এরপরই এনজিপি থানার পুলিশ ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। পুলিশের হাতে ধরা পড়ে বাংলাদেশি যুবক অবিনাশ চন্দ্র সিংহ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক অবিনাশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতে আসে। ভারতে আসার পর দার্জিলিং ঘুরতে গিয়েছিল সে। তার কাছ থেকে পুলিশ একটি আধার কার্ড উদ্ধার করে।
কী কারণে অবিনাশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু হয়েছে। আজ অবিনাশকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news