Breaking News
Home / TRENDING / গাফিলতিতে যুবকের মৃত্যু, অভিযোগে বিক্ষোভ ক্যানিং হাসপাতালে

গাফিলতিতে যুবকের মৃত্যু, অভিযোগে বিক্ষোভ ক্যানিং হাসপাতালে

নিজস্ব সংবাদদাতাঃ

ক্যানিং: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। পরে অবশ্য ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

মঙ্গলবার রাতে ক্যানিং বারুইপুর রোডে বাইক দুর্ঘটনায় জখম হয় বছর পঁচিশের যুবক বাপন সরদার। দুর্ঘটনার পর জীবনতলা থানার গৌড়দহ শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা বাপন সরদারকে স্থানীয় ঘুটিয়ারিশরীফ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা পর চিকিৎসকরা বাপনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বাপনের পরিবারের দাবি, দুর্ঘটনার পর যথেষ্ট সুস্থ ছিল বাপন। নিজের পায়ে হেঁটেই হাসপাতালে যায় সে। কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তার। অভিযোগ সে কথা জানিয়ে বারে বারে ক্যানিং মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে জানালেও তিনি সেভাবে গুরুত্ব দেননি। ধীরে ধীরে বাপনের অবস্থা জটিল হতে শুরু করলে তাকে দুটি ইঞ্জেকশান দেওয়া হয়। অভিযোগ সেই ইঞ্জেকসান দেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই যুবকের।

এই ঘটনার পর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে  বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকেরা। পরে ক্যানিং থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে সাময়িক উত্তেজনা ছড়ায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *