নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়ায় তৈরি করা হবে তুর্গা হাইড্রাল পাওয়ার প্রজেক্ট। ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে৷ এর জন্য ৬৯২১.৯ কোটি টাকা খরচ হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও নার্সদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে। এই মুহূর্তে রাজ্যে ৮৩,৯৯১ টি বেড রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। যার জন্য প্রয়োজন প্রায় ৫০ হাজার নার্স। এখনও ১০ হাজার কম রয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হচ্ছে। আগামী অক্টোবর মাস থেকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন করা হচ্ছে ৮০০০ টাকা। ছিল ৫,৫০০ টাকা। আগেই ঘোষণা করা হয়েছিল। আজ মন্ত্রীসভায় অনুমোদন হল। এর ফলে বছরে অতিরিক্ত ৩৯৩.৩৯ কোটি টাকা খরচ হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news