Breaking News
Home / TRENDING / শহিদ জওয়ানদের স্মরণে ব্যবসা বনধ শিলিগুড়ির নয়াবাজারে

শহিদ জওয়ানদের স্মরণে ব্যবসা বনধ শিলিগুড়ির নয়াবাজারে

শ্রেয়সী কুণ্ডু:

শিলিগুড়ি: আজ সোমবার সকাল থেকে শিলিগুড়ি নয়াবাজার, মহাবীরস্থান মার্কেটের ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখেছেন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কাশ্মীর সীমান্তে নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, শিলিগুড়ি নয়াবাজারে বিভিন্ন ধরনের মশলাপাতি সহ চাল, ডাল, আটা, ময়দা, তেল বিক্রি করা হয়। উত্তবঙ্গের মশলাপাতির এটিই সবচেয়ে বড় বাজার। প্রতিদিন এই বাজার থেকে কোটি টাকার মালপত্র লেনদেন হয়ে থাকে। ব্যবসায়ে লোকসান হলেও এদিন ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।

ব্যবসায়ীদের দাবি, শহিদদের শ্রদ্ধা জানাতে আমরা এদিন দোকান বন্ধ রেখেছি। মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষে সঞ্জয় টিব্রুয়াল জানিয়েছেন, শহিদদের স্মরণে সমস্ত ব্যবসায়ীরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি সোমবার ২৪ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখব। আর সেকারণেই স্থানীয় ব্যবসায়ীরা এদিন সকাল থেকে দোকানপাট বন্ধ রাখেন। শহিদদের স্মরণে এদিন বাজার চত্বরে শোকসভারও আয়োজন করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *