নিজস্ব সংবাদদাতা দিয়েগো মারাদোনার শরীরটা ভাল নেই। পাকস্থলীতে রক্তক্ষরণর জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পর এখন সুস্থ রয়েছেন মারাদোনা। সংকট কাটিয়ে উঠেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুতরাং, স্বস্তচির নিঃশ্বাস ফেললেন তঁার অগণিত ভক্তকুল। মারাদোনা বলেছেন, তিনি সুস্থ আছেন। পাকস্থলীর যন্ত্রণায় খুবই কষ্ট পেয়েছেন। কয়েকমাস আগে হঁাটুর অস্ত্রোপচার হল তঁার। তারপর থেকে শরীরটা মাঝেমধ্যে বিগড়োচ্ছে মারাদোনার। শোনা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরই মারাদোনা নানা রোগের শিকার হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news