Breaking News
Home / TRENDING / দিওয়ালির পরেই ছট, শিলিগুড়িতে প্রস্তুতি তুঙ্গে

দিওয়ালির পরেই ছট, শিলিগুড়িতে প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ৩১অক্টোবর: সামনে দিওয়ালি। রাজ্যবাসী যা নিয়ে মেতে উঠেছে ইতিমধ্যে। এদিকে আসন্ন ছট পুজোকে কেন্দ্র করে শিলিগুড়িতে শুরু হয়ে গেল প্রস্তুতি। সেখানে যে হিন্দি বলয়ের অসংখ্য নাগরিক থাকেন তা বলা বাহুল্য। ইতিমধ্যে মহানন্দা নদীর বিভিন্ন ঘাটের সাজসজ্জা ও বুকিং শুরু হয়ে গেল। নদীর পাশের ওয়ার্ডের ছটপুজো কমিটিগুলি ঘাট বুক করার কাজ শুরু করে দিল।

দেশের প্রায় সমস্ত ভাষাভাষি মানুষের শহর শিলিগুড়ি ছট পুজোয় জমাজমাট হয়ে ওঠে প্রতিবার। প্রতিবছরই মহানন্দা ছট ঘাটে পুজো দেওয়ার জন্য একপ্রকার তিল ধারনের জায়গা থাকে না বললেই চলে। তাই চলতি বছরেও নিজেদের পুজো ঠিকঠাক মতো করতে এখন থেকেই মহানন্দা ঘাটের বিভিন্ন জায়গা দখল করে রাখায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এদিকে শিলিগুড়িতে ‘ছট মাইয়া’-র ভক্তরা যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারে, সে কারণে শিলিগুড়ি পুরনিগমের ৮নম্বর ওয়ার্ড কাইন্সিলার খুশবু মিত্তাল ও সিতারাম ডালমিয়ার ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে গত বছরের মতো এবছরও এলাকার গাঁধী ময়দানে চারটি কৃত্রিম ছটঘাট বানিয়ে পুজোর আয়োজন করা হয়েছে।  তার বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কাউন্সিলারের দপ্তরে গিয়ে যারা এখানে পুজো করতে ইচ্ছুক তারা নাম লেখানোর আবেদন করতে পারেন বলে জানালেন কাউন্সিলার খুশবু মিত্তল। সেইসঙ্গে তিনি আরও জানান, আগে এলে আগে সুযোগ এই ভিত্তিতেই ঘাট পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও এই ঘাটের বুকিং করতে কোনও রকম পয়সা লাগবে না বলেও জানিয়েছেন খুশবু মিত্তাল। এমন কী সুর্যদেবকে যে দুধ জল নিবেদন করা হয়ে থাকে তা এই ঘাট থেকেই কাউন্সিলারের উদ্যোগেই বিনামুল্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, মোট চারটি ছটঘাটে ১২৫টি পরিবার পুজো করার সুযোগ পাবেন। ওয়ার্ডের বাসিন্দারা বুকিং করার পর যদি জায়গা খালি থাকে তখন অন্য ওয়ার্ডের বাসিন্দাদের সুযোগ দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *