প্রসেনজিৎ ধর:
মুকুলের মুখ বন্ধ রাখতে হবে: প্রশাসনের কাছে এমন নির্দেশই রয়েছে সরকারের ওপর মহলের। প্রশাসনের শীর্ষ স্তরের এক সুত্র মারফত এমন খবরই বাইরে এসেছে। হুগলীর গুড়াপে মুকুল রায়দের সভা করতে না দেওয়ার পর সরব হয়েছিল নাগরিক সমাজের একটি অংশ। শুধুমাত্র গুড়াপ নয়, পর পর চার জায়গায় মুকুল রায়কে সভা করতে দেওয়া হয়নি। যে কারণে ক্ষোভ দেখিয়েছিল বিজেপি। প্রশাসনের ওপর মহলের খবর মুকুলের সভা যে কোনও মূল্যে হতে না দেওয়াই এখন পুলিশ মহলের অন্যতম প্রধান কাজ। এমন ‘নির্দেশই’ তাদের কাছে আছে। অলিখিত এই ‘নির্দেশ’ সর্বত্র কার্যকর হলে সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য সরাসরি পৌঁছে দেওয়ার আশা মুকুলকে এখন ছাড়তে হবে।
রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ঘরোয়া আলোচনায় বলেই ফেলছেন, উনিশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের হাতে প্রশাসনের লাগাম না যাওয়া পর্যন্ত মুকুলের মুখে কুলুপ আঁটার প্রশাসনিক প্রক্রিয়ায় ছেদ পড়বে না।
সরকারের কারও কাছ থেকেই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বুধবার, মুকুল রায় বলেন, ‘আমি তো সভা করতে যাব। দেখা যাক ওরা কতদুর যেতে পারে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news