Breaking News
Home / TRENDING / ভয়ঙ্কর বুনো শুয়োর ঝাঁপিয়ে পড়ল চা শ্রমিকদের উপর, তারপর কী হল?

ভয়ঙ্কর বুনো শুয়োর ঝাঁপিয়ে পড়ল চা শ্রমিকদের উপর, তারপর কী হল?

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ বুধবার সাত সকালে শিলিগুড়ির বেলাকোবায় এক চা বাগানে বুনো শুয়োরের আক্রমনে আহত হলেন ৩ চা শ্রমীক। আক্রান্তদের বাঁচাতে শুয়োর তারাতে শূন্যে এক রাউন্ড গুলি চালান বন দপ্তরের কর্মীরা। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে বন দপ্তর। এদের মধ্যে একজনের আঘাৎ গুরুতর বলে জানা গিয়েছে।

এদিন শিলিগুড়ির অদূরে বেলাকোবার ভান্ডাপুর চা বাগানে বুনো শুয়োরের আক্রমণে জখম শেরন নাগশিয়া, রাজু নাগশিয়া ও রমেশ ওঁরাও। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে হাসপাতাল সুত্রে।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, সকাল সাতটা নাগাদ তার কাছে খবর আসে ভান্ডাপুর চা বাগানে বুনো শুয়োর এলাকার মানুষের ওপর আক্রমণ করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন একটি বন্য শুয়োরের আক্রমণে বেশ কয়েকজনকে আহত হয়েছেন। এরপর ওই শুয়োরটিকে বাগে আনতে চেষ্টা করে বনকর্মীরা। কিন্তু তাদের হিমশিম খেতে হয়। অগত্যা এক রাউন্ড গুলি চালাতে হয়। এরপরও উগ্র ওই শুয়োরটিকে হটাতে এবং উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করতে আরও বনকর্মী ঘটনাস্থলে আসে এবং গ্রাম থেকে শুয়োরটিকে তাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। পরে শুয়োরটি জঙ্গলে ফিরে যায়।

আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বন দপ্তরের পক্ষ থেকে বহন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় রেঞ্জার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *