Breaking News
Home / TRENDING / সুনীলকে ধন্যবাদ বিবিয়ানোর। কেন দেখে নিন

সুনীলকে ধন্যবাদ বিবিয়ানোর। কেন দেখে নিন

প্রসেনজিৎ মাহাতো :

অনূর্ধ্ব–১৬ এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে হারলেও হৃদয় জিতেছে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। ভারতের যুব দলের খেলা দেখে প্রাক্তন কিংবদন্তিরা বলেছেন, এই প্রতিভাগুলোর সঠিক পরিচর্যা প্রয়োজন। ভারতের অনূর্ধ্ব–১৬ দলকে নিয়ে ভাবনা–চিন্তা শুরু করে দিয়েছে ফেডারেশন। এআইএফএফ কর্তারা পরিকল্পনা করছেন, এই দলটাকে যদি কোনও ইউরোপিয়ান লিগে খেলানো যায়।
২০১৯ পেরুতে অনূর্ধ্ব–১৭ যুব বিশ্বকােপর স্বপ্ন শেষ হয়ে গেছে। আগামী বছর ২০১৮তে বড় কোনও টুর্নামেন্ট নেই। কিন্তু, দলটাকে প্রতিযোগিতার মধ্যে রাখতে চাইছেন ফেডারেশন কর্তারা। তাই তঁারা ঠিক করেছেন, বিদেশের মাটিতে কোনও লিগ যদি খেলানো যায়। তাহলে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে আরও ধারালো হবে বিবিয়ানো–ব্রিগেড। ফেডারেশনের এক কর্তা বলেন, ‘দক্ষিণ কোরিয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধেও আমাদের ছেলেরা যা পারফরমেন্স করেছে, সত্যিই সকলকে মুগ্ধ করেছে। এই দলটাকে নিয়ে বিশেষ ভাবনা–চিন্তা করা হবে।’
যুব বিশ্বকাপের স্বপ্ন শেষ হওয়ার পর নতুন লক্ষ্যের কথা জানালেন কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। তঁার কথায়, ‘অনূর্ধ্ব–১৬ এএফসি চ্যাম্পিয়নশিপ অতীত। এবার আমাদের সামনের দিকে তাকাতে হবে। অনূর্ধ্ব–১৯ এএফসি চ্যাম্পিয়নশিপকে টার্গেট করতে হবে। এই টুর্নামেন্ট খেলে আমাদের দারুণ অভিজ্ঞতা হল। যা ভবিষ্যতে কাজে লাগবে।’
দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও সারা দেশ কুর্নিশ জানাচ্ছে বিবিয়ানো এবং তঁার দলকে। মঙ্গলবার সকাল থেকে বিবিয়ানো ফোন শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে। বিবিয়ানো মেসেজ করে অভিনন্দন জানিয়েছেন সিনিয়র জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বিবিয়ানো বলেন, ‘হ্যাঁ, ম্যাচ শেষ হওয়ার পর সুনীল আমাকে মেসেজ করেছিল।’ তঁার সংযোজন, ‘সুনীলের সমর্থন আমাদের কাছে বিরাট ব্যাপার। বিশেষ করে বাচ্চা ছেলেদের কাছে। সুনীলকে থেকেই এগোচ্ছে ওরা। সেই সুনীল বলছেন, ও এই টিমের বিগেস্ট ফ্যান। এটা বাচ্চাগুলোক কাছে বিরাট অনুপ্রেরণা। সুনীলকে ধন্যবাদ।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *