নিজস্ব সংবাদদাতাঃ
শিলিগুড়ি: সাময়িক বচসার পরিনতি হাতাহাতি, মারপিঠ। আর তারই জেরে কাটা গেল কান। কান কাটার দায়ে গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত শহীদ কলোনি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর রাতে শহীদ কলোনি এলাকায় স্থানীয় দুই যুবকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় যুবক দুলাল বর্মনের সাথে বচসা হয় ভরত দাসের। বচসার পরিনতি পৌঁছয় হাতাহাতিতে। সেইসময় দুলালকে মারধোর করা হচ্ছে দেখে এগিয়ে আসেন তার বাবা নব বর্মন। অভিযোগ, সেই সময় ভরত দাস সহ তার সাঙ্গপাঙ্গরা দুলাল বর্মনের বাবা নব বর্মনকেও ব্যাপক মারধোর করে। মারধোর চলাকালিন ভরত দাসের বাঁশের আঘাতে নব বাবুর কানে প্রচন্ড জোরে আঘাত লাগে। কাটা যায় তার কান। রক্তাক্ত অবস্থায় নব বর্মনকে তৎক্ষনাত নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। অপরদিকে ভরত দাসের সাঙ্গপাঙ্গদের আক্রমণে আহত দুলাল বর্মনকেও ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। গোটা ঘটনাটি নিয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন নব বর্মন এবং দুলাল বর্মন। পিতা এবং পুত্রের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে এনজেপি থানার পুলিশ গ্রেফতার করে ঘটনার মূল অভিযুক্ত ভরত দাসকে।
বৃহস্পতিবার অভিযুক্ত ভরত দাসকে জলপাইগুড়ি আদালতে পাঠায় এনজেপি থানার পুলিশ। আহত নব বর্মন এবং দুলাল বর্মনের চিকিৎসা চলছে শিলিগুড়ি জেলা হাসপাতাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news