নিজস্ব সংবাদদাতা:
আপাতত যশোর রোডের গাছগুলো বেঁচে গেল! বাঁচাল সুপ্রিম কোর্ট।শেষ পর্যন্ত যশোর রোডের গাছ কাটার বিরুদ্ধে রায় দিল দেশের শীর্ষ আদালত। আজ অনির্দিষ্ট কালের জন্য গাছ কাটা বন্ধ বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম .বি .লকুড় ও বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চের উপস্থিতিতে এই মামলার শুনানি হয়। যশোর রোড গাছ বাঁচাও কমিটির তরফ থেকে এই মামলা করা হয়েছিল। যে মামলা লড়েন শামিম আহমেদ ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।
উল্লেখ্য, গত ৩১ অগস্ট যশোর রোডে গাছ কাটার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। রায় দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ কিন্তু আজকের রায়ে সেই নির্দেশ আর কার্যকর হবে না। স্বভবাতই খুশি যশোর ড়োড গাছ বাঁচাও কমিটির সদস্যরা। সেই সঙ্গে আরও কিছুদিনের জন্য শতাধিক প্রাচীন গাছগুলির আয়ু বাড়ল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news