নিজস্ব সংবাদদাতাঃ
মা পেরেছে। ছয় সন্তানের মধ্যে বিষাক্ত কেউটের ছোবল থেকে দুজনকে বাঁচাতে পেরেছে মা। না, মানুষ নয়। মা কুকুরের কথা হচ্ছে। যে তার ছানাদের বাঁচাতে লড়ে গেল একটি পুর্ণবয়স্ক কেউটে সাপের সঙ্গে।
ওড়িষার ভদ্রকের ঘটনা। ছয় ছানাপোনার জন্ম দেওয়ার পর মা তাদের ‘নিরাপদ’ স্থানেই রেখেছিল। কিন্তু সেখানে এসে পড়ে কেউটে। এরপরই শান্ত মাও ভয়ঙ্কর মূর্তি ধারণ করে। সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করা মায়ের চেয়ে বড় যোদ্ধা যে পৃথিবীতে নেই তা এই ঘটনা ফের প্রমাণ করল। কারণ মা কুকুর সমানে সমানে লড়ে গেল বিষাক্ত সাপের সঙ্গে। স্থানীয় মানুষ জরো হলেও তারা সাপের ভয়ে দূরেই ছিল। এদিকে ততক্ষণে চার ছানাকে মেরে ফেলেছে কেউটে। কিন্তু মা কুকুরের হাল না ছাড়া যুদ্ধ বাঁচিয়ে দেয় অন্য দুই ছানাকে।
পরে বন দপ্তরকে খবর দেওয়া হয়। তারা আসার আগেই অবশ্য স্থানীয় এক সাপুরে সাপটিকে ধরে ফেলে। তবে স্থানীয় মানুষ আশ্চর্য হয়েছে মা কুকুরের সাহসি লড়াই দেখে। ভালো কথা, দুই সন্তান ও তাদের মা ভালো আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news