শ্রেয়সী কুণ্ডু:
শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেপালে পাচার হওয়ার আগে খড়িবাড়ি থেকে কোটি টাকা মূল্যের সাপের বিষ ভর্তি জার সহ একজনকে আটক করল এসএসবি। পরে ধৃত ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসএসবি জানিয়েছে, অভিযুক্তের নাম বলবাহাদুর ইয়াভা। অভিযুক্ত নেপালের ঝাপা জেলার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে টহল দেওয়ার সময়ে তাদের কাছে খবর আসে সাপের বিষ পাচার হবে। তখনই এসএসবি’র সন্দেহ হওয়ায় ওই পথ দিয়ে যাওয়া এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার হয়। আজ, শুক্রবার ওই অভিযুক্তকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এসএসবি।
এখানে কোথা থেকে ওই বিষ সে পেল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ওই বিষ পাচারের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। পুলিশের দাবি, ওষুধ তৈরির জন্য সাপের বিষ পাচার করা হচ্ছিল সম্ভবত। যার মূল্য কয়েক কোটি টাকা। সূত্রের খবর, ওই বিষ বনদফতরের হতে তুলে দিয়ে চায় পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news