Breaking News
Home / TRENDING / উত্তরপ্রদেশে গ্রেফতার পুলওয়ামায় জড়িত ২ জইশ জঙ্গি!

উত্তরপ্রদেশে গ্রেফতার পুলওয়ামায় জড়িত ২ জইশ জঙ্গি!

ওয়েব ডেস্ক:

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতাঁর সন্দেহভাজন ২ ‘জইশ’ জঙ্গি। সূত্রের খবর, সে রাজ্যের দেওবন্দ অঞ্চল থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, পুলওয়ামা হামলার কাশ্মীর সহ গোটা দেশেই সক্রিয় নিরাপত্তা বাহিনী। এই সূত্রেই শুক্রবার সাহারানপুরের দেওবন্দে এক দোকানদার ও ১২ জন ছাত্রকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস। এদের মধ্যের রয়েছে দুই কাশ্মীরি যুবক। এদেরই জইশ জঙ্গি বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ধৃত শাহনাওয়াজ আহমেদের বাড়ি কুলগামে এবং অন্যজন আকিব আহমেদ মালিকের বাড়ি পুলওয়ামায়।

তদন্তকারী আধিকারিকের মতে, দেওবন্দ থেকে গ্রেফতার করা হয়েছে সক্রিয় জইশ কর্মী শাহনাওয়াজ আহমেদ তেলিকে। তবে এখনও স্পষ্ট বলা যাচ্ছে না ওই দুই যুবক পুলওয়ামা হামলার আগে নাকি পরে এলাকায় এসেছিল।

পুলিশের অভিযোগ, শাহনাওয়াজ মূলত জইশে নতুন ছেলেদের নিয়োগের কাজ করতো। তদন্তকারীদের অনুমান, শাহনাওয়াজ পুলওয়ামায় হামলায় জড়িত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *