Breaking News
Home / TRENDING / শিলিগুড়ির স্কুল থেকে ফের নিখোঁজ ২ আবাসিক পড়ুয়া

শিলিগুড়ির স্কুল থেকে ফের নিখোঁজ ২ আবাসিক পড়ুয়া

শ্রেয়সী কুণ্ডু:

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার রানিডাঙার একটি আবাসিক স্কুল থেকে দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত নভেম্বর মাসে ওই স্কুলেরই দুই ছাত্র নিখোঁজ হয়েছিল। যদিও তাদের নিখোঁজের কয়েকদিন পরই পুলিশ উদ্ধার করে ছাত্রদের। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার নিখোঁজ দুই ছাত্রই অষ্টম শ্রেণীতে পড়ে। স্কুল জানিয়েছে নিখোঁজ ওই দুই পড়ুয়ার নাম গুঞ্জন রায় এবং টোটন বর্মন। সোমবার সন্ধের ৬টার পর থেকে তাদের খোঁজ নেই। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা এ নিয়ে আলাদাভাবে বাগডোগরা থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছে।

এদিন ঘটনার কথা জানাজানি হতেই ওই আবাসিক স্কুলটির ছাত্রদের অভিভাবকদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বাগডোগরা থানার পক্ষ থেকেও আশেপাশের থানায় তথ্য পাঠিয়ে ছাত্রদের খোঁজ শুরু হয়েছে। প্রসঙ্গত, রানিডাঙার ওই ইংরেজি মাধ্যম আবাসিক স্কুল থেকে এর আগেও দুই ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। আবাসিক স্কুলটি থেকে কেন বার বার পড়ুয়ারা এভাবে পালিয়ে যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। বাগডোগরা থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *