Breaking News
Home / TRENDING / বিয়েবাড়ির ভিড়ে ঢুকে শিশু সহ ১৩ জনকে পিষে মারল ট্রাক

বিয়েবাড়ির ভিড়ে ঢুকে শিশু সহ ১৩ জনকে পিষে মারল ট্রাক

ওয়েব ডেস্ক:

মর্মান্তিক ঘটনা। বিয়েবাড়ির ভিড়ে ঢুকে ১৩ জনকে পিষে মারল নিয়ন্ত্রণহীন একটি ট্রাক। রাজস্থানের প্রতাপগড়ে সোমবার রাতে এই ঘটনা ঘটে। মৃত ১৩ জনের মধ্যে রয়ছে চারটি শিশুও। প্রতাপগড়ের কাছে ১১৩ নম্বর রাজ্য সড়কের উপর রামদেব মন্দিরের কাছে দুর্ঘটনা হয় । আলো বাজনা নিয়ে বিয়ে বাড়ির শোভাযাত্রা যাচ্ছিল রাস্তা দিয়ে। একটি ট্রাক আচমকাই ঢুকে পড়ে সেই শোভাযাত্রার মধ্যে। লহমায় পিষে দেয় ১৩ জনকে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁদের অবস্থার অবনতি হয়েছে তাঁদের উদয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইট বার্তায় তিনি পরিবারের লোকেদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *