ওয়েব ডেস্ক:
৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ধীরে ধীরে প্রাকাশ্যে আসতেই বিজেপির কড়া সমালোচনা করল জোটসঙ্গী শিবসেনা। শিবসেনা মুখপাত্র ও রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত মঙ্গলবার দুপুরে বলেন, পাঁচ রাজ্যের ফলাফল বিজেপিকে সাফ বার্তা দিচ্ছে যে, তাদের এবার নিজেদের নিয়ে ভাবা উচিত। সঞ্জয়ের কথায়, ‘এটা বলব না যে এই জয় কংগ্রেসের, তবে মানুষের ক্ষোভ এই ফলাফলে প্রকাশ পেয়েছে। এটি একটি সাফ বার্তা। এবার আত্মসমালোচনার প্রয়োজন।’
উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মোটামুটি মিলে যাচ্ছে রাজস্থানের ফলাফল। বসুন্ধরা রাজের রাজপাট গুটিয়ে যেতে বসেছে। এমত অবস্থায় বিজেপির অন্যতম জোটসঙ্গী শিবসেনার সমালোচনা–জোটসঙ্গীদের আরও সম্মান দেওয়া উচিত বিজেপির। না হলে সামনে আরও খারাপ দিন দেখতে হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news