নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রদেশে প্রথম থেকে লড়াই হাড্ডাহাড্ডি। বেলা যত গড়িয়েছে স্প্লিট ভার্ডিক্টের সম্ভাবনা প্রবল হয়েছে। এই অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মায়া ফ্যাক্টর। সূত্রের খবর কংগ্রেস মায়াবতীকে ফোন করে সমর্থন চেয়েছে। বিএসপি নেত্রী কী করবেন তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ মায়াবতীকে ফোন করেন। সোমবার দিল্লিতে বিরোধীদের বৈঠকে যোগ দেননি মায়াবতী। তার আগে মায়াবতীর সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের অশান্তি বাধে। ফলে কোনও কোনও রাজ্যে কংগ্রেসকে একলা চলতে হয়।
মধ্যপ্রদেশে ভোট উত্তর পরিস্থিতিতে কোনও রফা সূত্র বেরোয় কিনা এখন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news