নীল বণিক:
দূর্গাপুরে গ্রেফতার মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও দলের সাধারন সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার বিজপি কর্মী সন্দীপ ঘোষের হত্যার প্রতিবাদে রাস্তায় নামেন লকেট ও সায়ন্তন। বিজেপির এই দুই নেতাকে দূর্গাপুর পুলিশ গ্রেফতার করে।

বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু অভিযোগ করেন, সন্দীপ ঘোষের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। পুলিশ সব কিছু জানার পরেও তাদের গ্রেফতার করছে না। আসলে আসানসোল পুলিশ কমিশনারেট বেশি ব্যস্ত বিজেপির আন্দোলন আটকাতে। এমনকী সায়ন্তনের অভিযোগ, বিজেপি কর্মীদের কাঁকসায় নিহত পরিবারের পাশে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিজেপি কাঁকসায় কোন অনৈতিক কাজ করতে আসেনি। শুধুমাত্র দলীয় কর্মীর হত্যার বিচার চাইতে কাঁকসায় এসেছেন বলে জানান বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। বিচার চেয়ে আমাদের বিক্ষোভ আটকাতেই আমাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান লকেট চ্যাটার্জি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news