নিজস্ব প্রতিনিধিঃ
গত বছর ১২ জুলাই কোন্ননগরে নিজের বাড়িতে খুন হয়েছিলেন শুভলগ্ন চক্রবর্তী। তাঁকে খুন করার অভিযোগ ওঠে এলাকার যুবক শেখ সুলতান আলীর বিরুদ্ধে। এই ঘটনায় আজ শ্রীরামপুর আদালত অভিযুক্ত ওই যুবককে দোষী সাব্যস্ত করে।
আগামীকাল সকাল ১১টায় সাজা ঘোষণা হবে অভিযুক্তের। তবে পরিবারের দাবি, এই ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিলে আমাদের মেয়ের আত্মা শান্তি পাবে। খুন হওয়া ওই মহিলার বাবা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা রুজু করা হয়েছে। আমার আদালতের উপর বিশ্বাস রয়েছে। আমি চাই অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হোক। অভিযুক্ত ওই যুবকের পরিবারের তরফে বলা হয়, ওই ঘটনার পর আমরা তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। যা অপরাধ করেছে সেটার জন্য আদালত যা শাস্তি দেবে আমরা তার কোনো বিরোধিতা করব না।
আদালতে মামলা চলাকালীন ওই অভিযুক্ত খুনের ঘটনা শিকার করে নেন। সরকারি আইনজীবীর মতে, এটি বিরল থেকে বিরলতম ঘটনা। উপযুক্ত শাস্তি না হলে আগামী দিনে এই ঘটনা আবারও ঘটবে। আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যাতে অভিযুক্ত শেখ সুলতান আলীকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news