ওয়েব ডেস্কঃ
বাবার সঙ্গে ছেলের প্রচুর মিল থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এতটা! এক ঝলকে তো ফারাক বোঝাই যাচ্ছে না। এখানে কথা হচ্ছে বলিউডের বাদশা শাহরুখ আর তাঁর পুত্র আরিয়ান খানকে নিয়ে। ১৯ জুলাই বিগ স্ক্রিনে রিলিজ হতে চলেছে ‘লায়ন কিং’। হিন্দি ভাষাতেও রিলিজ হবে এই ছবি। সেখানেই মুফাসার চরিত্রে ডাবিং করেছেন শাহরুখ খান। আর মুফাসার ছেলে সিম্বার চরিত্রে ডাবিং করেছেন কিং খানের ছেলে আরিয়ান খান।
Mera Simba.. #TheLionKing @disneyfilmindia pic.twitter.com/kC66BMBOVE
— Shah Rukh Khan (@iamsrk) July 11, 2019
চোখ বুজে বার কয়েক না শুনলে পার্থক্য বোঝার উপায় নেই। বাবা আর ছেলের গলার আওয়াজে রয়েছে প্রচুর মিল। ‘ম্যায় হু সিম্বা, মুফাসা কা বেটা..’। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এই সংলাপ। সংলাপে আরিয়ানের কণ্ঠস্বর শুনে তাজ্জব নেটিজেনরাও। এখন শুধু ছবি রিলিজ হওয়ার অপেক্ষা। ফ্যানরা বলছেন, পর্দায় তো মুফাসা-সিম্বা জুটি দর্শকদের মাতিয়ে রাখবেনই। পাল্লা দেবেন শাহরুখ-আরিয়ান জুটিও। বাবা-ছেলের ডুয়ো দেখতেই এখন অপেক্ষা করছেন কিং খানের ভক্তরা।

তবে, ছেলের এমন সাফল্যে দারুণ খুশি শাহরুখও। সেটাই তো স্বাভাবিক। তিনি যত বড় অভিনেতাই হন না কেন, দিনের শেষে তিনি একজন বাবা। আর একজন গর্বিত বাবা হিসেবে ছেলের ডাবিংয়ের ভিডিয়ো শেয়ার করে কিং খান লিখেছেন, “মেরা সিম্বা”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news