Breaking News
Home / TRENDING / নারদা মামলায় নয়া মোড়, মেয়র ফিরহাদকে চিঠি দিল সিবিআই

নারদা মামলায় নয়া মোড়, মেয়র ফিরহাদকে চিঠি দিল সিবিআই

ওয়েব ডেস্ক:

নারদা মামলায় নয়া মোড়, ফিরহাদকে চিঠি দিল সিবিআই। বিশেষ কারণে সিবিআই-এর নজরে এবার কলকাতা পুরসভার অন্দরমহল। এদিন এই আর্থিক দুর্নীতির মামলায় কলকাতা পুরসভার মেয়রকে চিঠি দিল সিবিআই। চিঠিতে একাধিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেমন, জানতে চাওয়া হয়েছে ২০১৪-২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে কারা দায়িত্বে ছিলেন। এইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভার ৪ আধিকারিককে নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সেই নির্দেশের পরেই আজ ২ জন আধিকারিক সিবিআই দফতরে হাজিরা দেন।

প্রসঙ্গত, নারদকাণ্ডের ভিডিও রেকর্ডিং-এ টাকা নিতে দেখা গিয়েছিল কলকাতা পুরসভার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সেই ঘটনার তদন্তেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল সিবিআই। ।

সূত্রের খবর, সিবিআইয়ের তলবে আজই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেবেন কলকাতা পুরসভার ২ আধিকারিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *