Breaking News
Home / TRENDING / টেনিস সার্কিটের বুকে কম্পন তোলা রাফা–ফেডেরার লড়াই

টেনিস সার্কিটের বুকে কম্পন তোলা রাফা–ফেডেরার লড়াই

প্রসেনজিৎ মাহাতোঃ

রাজায়–রাজায়। এ লড়াইকে এভাবেই বর্ণিত করা শ্রেয়। এ লড়াই চিরকালীন। এ লড়াইয়ের মাধুর্য্যই আলাদা।

প্রায় দু বছর টেনিস কোর্টে মুখ না দেখা রাফায়েল নাদাল ও রজার ফেডেরার মুখোমুখি হতে চলেছেন। বিগত পঞ্চম সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার।

উইম্বলডনের সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে চরচর করে। ১১ বছর আগের সেই রূপকথা কি ফিরবে?

২০০৮ সালের ফাইনাল টেনিস প্রেমীদের মনে সর্বকালের সেরা ম্যাচের আসনে বসে পড়েছে। ১২জুলাইয়ের ম্যাচ কি পারবে সেই ম্যাচকে ছাপিয়ে যেতে? অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েয়ে।

নাদাল আর ফেডেরার। একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হলেও টেনিস প্রেমীদের হৃদয় যেন দু’জনে দু’ভাগ করে দিয়েছে।

ফেডেরার বলেন, শুধু আমি কেন রাফাও হয়ত ভাবেনি যে আমরা আবার মুখোমুখি হবে। নিজের সেরাটা উজাড় করে দেব। এই ম্যাচ হারতে কে–ই বা চায়।’

১১ বছর আগে অল ইংল্যান্ডের ক্লাবের অনেক কিছুই হয়তো বদলে গেছে। কিন্তু বদলায়নি নাদাল বনাম ফেডেরার লড়াইয়ের মাহাত্ম্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *