ওয়েব ডেস্ক:
মোদী জমানায় সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স। এদিন এক ধাক্কায় সাড়ে ৩০০ পয়েন্ট বেড়ে সূচকে পৌঁছল ৪০,৮০০-তে। এই উত্থানের অন্যতম অংশিদার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। গতকাল রিলায়্যান্স জিও-র মাসুল বৃদ্ধির খবর প্রকাশ্যে আসতেই নজিরবিহীন ঘটনা ঘটল শেয়ার বাজারে।
প্রসঙ্গত, এদিন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর একলাফে বৃদ্ধি পায় প্রায় সাড়ে ৩ শতাংশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কল চার্জ বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুকেশ অম্বানীর সংস্থা। এইসঙ্গে সংস্থার তরফে জানানো হয়, সস্তার ইন্টারনেট প্যাকেজ কিংবা বিনামূল্যে ফোন কলের পরিষেবা আর দিতে পারবে না জিও। তবে, কল চার্জ বাড়ানো হলেও ডেটা ব্যবহারের বৃদ্ধি আটকাবে না। এরপরেই ঝড়ের গতিতে বাড়তে থাকের সেনসেক্সের সূচক। এবং সর্বকালীন রেকর্ড গড়ে শেয়ার বাজার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদ্বন্দ্বী ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের পথে রিলায়ান্স-ও হাঁটায় শেয়ার বাজারে তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে।
উল্লেখ্য, এদিন রিলয়ান্স জিও ছাড়াও চোখে পড়ার ২.৬ শতাংশ হারে শেয়ার বৃদ্ধি পেয়েছে ওয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, হেলথকেয়ার এবং ভারী শিল্পে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news