Breaking News
Home / TRENDING / ডোমকলে তৃণমূলের কালো পতাকা দেখে মুচকি হেসে হাত নাড়লেন রাজ্যপাল

ডোমকলে তৃণমূলের কালো পতাকা দেখে মুচকি হেসে হাত নাড়লেন রাজ্যপাল

নীল রায়।

কালো পতাকার সামনে হাসিমুখে হাত নাড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ডোমকল কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। সেখানেই তাঁকে কালো পতাকা (Black Flag) দেখান উপস্থিত তৃণমূল কর্মীরা। কিন্তু, কালো পতাকা দেখানো সত্ত্বেও একটুও বিব্রত হননি রাজ্যপাল। বরং হাসিমুখে গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভরত তৃণমূল (TMC) কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁর সংঘাত এখন আর কোনও নতুন বিষয় নয় রাজ্য রাজনীতিতে। কিন্তু, রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনা ভারতীয় গণতন্ত্রে নজিরবিহীন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বের করে আনার সময় থেকেই প্রকাশ্যে শুরু হয়েছে রাজভবন-নবান্ন টানাপোড়েনে। তারপর নানা ইস্যুতে রাজ্যপাল মুখ খোলায় তাঁকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘বিজেপি পার্টি ম্যান’ বলেও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও কড়া কথা রাজ্যপাল জগদীপ ধনখড়কে।

কিন্তু, তাতে এতটুকু বিচলিত না হয়ে পাল্টা রাজ্য সরকারের নানা কাজের সমালোচনা করেছেন রাজ্যপাল। তবে ডোমকলের কালো পতাকা দেখানো ঘটনা সবকিছুকে ছাপিয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সহ সভাপতি অশোক দাস বলেন, ” রাজ্যপাল পদের পবিত্রতা যিনি নষ্ট করেছেন তাঁকে কালো পতাকা দেখানোই উচিত। উনি একদিকে রাজ্যপাল, অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তাই আমরা তাঁকে কালো পতাকা দেখিয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *