Breaking News
Home / TRENDING / গাড়ি দুর্ঘটনায় আহত শান্তনু ঠাকুর, হত্যার চক্রান্ত, অভিযোগ বিজেপির

গাড়ি দুর্ঘটনায় আহত শান্তনু ঠাকুর, হত্যার চক্রান্ত, অভিযোগ বিজেপির

নীল রায়:

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। দুর্ঘটনায় মাথায় চোট লেগেছে তাঁর। এইসঙ্গে আহত হয়েছেন একই গাড়িতে থাকা আরও কয়েক জন। জানা গিয়েছে, এদিন প্রচার কর্মসূচি বাতিল হওয়ায় কল্যাণী থেকে গাইঘাটা ফিরছিলেন এলাকার বিজেপি প্রার্থী। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে শান্তনু ঠাকুরের গাড়ি।

বিজেপির অভিযোগ, ফেরার সময় শান্তনু ঠাকুরের গাড়ির সঙ্গে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এভাবে তাদের প্রার্থীকে হত্যার চক্রান্ত করেছিল বাংলার শাসক দল, মত গেরুয়া সমর্থকদের। সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে গাইঘাটা থানার হাঁসপুরে। আহত অবস্থায় বিজেপি কর্মীরাই উদ্ধার করেন শান্তনু ঠাকুরকে। উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রার্থীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার জেরে বিজেপি কর্মী সমর্থকরা জশোর রোড অবরোধ করে। চাঁদপাড়া মন্ডল কমিটির যুব মোর্চার সভাপতি রাজু বাগ বলেন, “আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরকে হত্যার চক্রান্ত করেছে তৃণমূল, এই ঘটনা নিন্দনীয়। বনগাঁর মানুষের কাছে আমরা বিচার চাইব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *