নিজস্ব সংবাদদাতা:
ঝঞ্ঝার ঝঞ্ঝাট গেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বাংলাদেশে পাড়ি দিয়েছে ফণী। তবে রাজ্যের আকাশে এখন রয়েছে একটি গভীর নিম্নচাপ। ফণীরই অবদান। এবং তার ফলেই এক ধাক্কায় তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি।
হাওয়া অফিসের খবর, আজ নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় এরাকমই হালকা বৃষ্টি চলবে। পরশু থেকে আবার তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। ফিরে আসবে পুরনো অস্বস্তির আবহাওয়া। যা এই সময়ে রাজ্যে স্বাভাবিক বিষয়। এদিন হাওয়া অফিসের আধিকারিক আরও জানান, ফণী পুরীতে আছড়ে পড়ার পর ৬ ঘন্টার মধ্যে নিজের শক্তি হারায়। তারপর সে যখন এ রাজ্যে প্রবেশ করে তখন স্থলভাগে আসায় আরও দুর্বল হয়ে পরে।
এদিকে আজ ভোর-রাতে কলকাতাকে রক্ষে দেয় ফণী। হাওয়ার গতিবেগ কমে দাঁড়ায় ঘন্টায় ৪০ কিলোমিটার। তাই ঘূর্ণিঝড়টিকে টের পাওয়া যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news