নিজস্ব সংবাদদাতা:
ভোট দিলেন শান্তনু ঠাকুর। ভোট দেওয়ার আগে বললেন, আমাকে খুন করার চেষ্টা হয়েছিল শনিবার। শান্তনু আরও বলেন, তৃণমূল বুঝতে পেরেছে শান্তনু ঠাকুর গণতান্ত্রিক লড়াইয়ে এগিয়ে৷ এই চক্রান্তের সঙ্গে মমতাবালা ঠাকুরও জড়িয়ে রয়েছেন৷ সোমবার সকালে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, গত শনিবার শান্তনু ঠাকুরের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। আহত হন বিজেপি প্রার্থী। তাঁর মাথা ফেটে যায়। সে সময়ই স্থানীয় বিজেপি সমর্থকেরা অভিযোগ করেছিল, তাঁদের নেতাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। একই কথা বলেন কৈলাশ বিজয়বর্গীয়। আজ শান্তনু নিজেই বললেন সে কথা। এমনকী তাঁর পরিবারের সদস্য তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের নাম তুলে হইচই ফেলে দিলেন।
এদিন সকালেই শান্তনু ঠাকুরের মা ছবিরানি ঠাকুর সবার আগে লাইনে দাঁড়িয়ে ছেলেকে ভোট দেন। পরে দেন শান্তনু নিজেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news