ওয়েব ডেস্ক:
তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে গুরুতর আহত ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। পুলিশের সামনেই তাঁকে মারা হয়েছে বলে অভিযোগ অর্জুনের। যে ঘটনায় অর্জুনের মুখ ফেটে যায়। ব্যারাকপুরের মোহনপুরে এই ঘটনা ঘটে। অর্জুন সিংহ জানান, সেখানে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না, সেই ব্যবস্থা করতে গেলে আক্রমণ করে তৃণমূলের গুন্ডারা। মোহনপুরায় বিজেপি সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। বুথ ও পোলিং স্টেশন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
এদিকে কাঁকিনাড়ার মাদ্রালেও উত্তেজনা দেখা দিয়েছে। অন্য একটি ঘটনায় হালিশহরে বোমাবাজির অভিযোগ উঠেছে। অন্য দিকে দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
প্রসঙ্গত, আজ ৭ রাজ্যের ৫১ লোকসভা আসনে ভোট। রাজ্যের ৩ জেলার ৭ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news