ওয়েব ডেস্ক:
আহত অর্জুন, রিপোর্ট তলব কমিশনের। প্রসঙ্গত, ব্যারাকপুরের মোহনপুরের একটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। সেখানেই আক্রান্ত হন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। এবার ঘটনা বিস্তারিত জানতে চাইল নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল আটটা নাগাদ মোহনপুরের একাধিক বুথে দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এক মহিলা অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। ভয় দেখানো হয়েছে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তিনি কাঠগড়ায় তোলেন তৃণমূলকে। অভিযুক্ত হিসাবে উঠে আসে সেখানকার ওয়ার্ড মেম্বার বিশ্বজিত্ সাহা ও পাপ্পু মণ্ডলের নাম। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান অর্জুন সিংহ। ভোটারদের বুথে নিয়ে যান তিনি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সমর্থকরা। বিজেপির অভিযোগ এরপর দলীয় প্রার্থীর উপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতিরা। তাঁর ঠোঁট ফেটে রক্ত বেরতে দেখা যায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news