নিজস্ব সংবাদদাতা:
ঘটনার ন’দিন পর সিআইডির জালে নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে মূল অভিযুক্ত। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে আজ ভোরে অভিজিৎ পুন্ডারিকে পাকড়াও করেন গোয়েন্দারা। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি।
উল্লেখ্য, সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে প্রকাশ্যে খুন নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেদিন রাত থেকে তদন্তে নামে সিআইডি। পুলিশের অনুমান বিধায়ক হত্যার মূল চক্রী অভিজিৎ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news