Breaking News
Home / TRENDING / খুনের হুমকি, নিরাপত্তার আর্জি, শামির অভিযোগ হাসিনের দিকে?

খুনের হুমকি, নিরাপত্তার আর্জি, শামির অভিযোগ হাসিনের দিকে?

ওয়েব ডেস্ক:

খুনের হুমকি পাচ্ছেন বাংলা তথা ভারতীয় দলের অন্যতম তারকা পেসার মহম্মদ শামি। ইতিমধ্যে এই কারণে সরকারের কাছে বাড়তি নিরপত্তা চেয়েছেন শামি। এবং এই ঘটনায় নতুন করে হাসিনের নাম সামনে আসছে। ওয়াকিবহাল মহলের ধারণা শামির অভিযোগের তির সম্ভববত তাঁর স্ত্রী হাসিনের দিকে।

বলা বাহুল্য, শামি-হাসিনের সম্পর্কে তলানিতে গিয়ে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তার বাড়ানোর আর্জি জানিয়ে আলোড়ন ফেলে দিলেন শামি৷

উল্লেখ্য, চলতি বছরের মার্চে শামির ও হাসিনের বিবাদ প্রকাশ্যে আসে৷ শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন হাসিন৷ সেইসঙ্গে বিবাহ বর্হিভুত সম্পর্ক ও স্পট ফিক্সিংয়ের অভিযোগও আনেন। কিন্তু তদন্তের পর ক্রিকেট সংক্রান্ত অভিযোগ নাসাৎ করে শামিকে ক্লিনচিট দেয় বোর্ড৷সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে টেস্ট-এ দারুণ বল করে মহম্মদ শামি নিজেকে প্রমাণ করেছেন। তথাপি খুনের হুমকি ও বাড়তি নিরাপত্তার প্রসঙের হাত ধরে শামি-হাসিন বাদ বিবাদ ফের প্রকাশ্যে আসতে চলেছে বলে অনেকেই মনে করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *