Breaking News
Home / TRENDING / বিরাট জাল সার্টিফিকেট চক্রের হদিশ, গ্রেপ্তার এক প্রাক্তন শিক্ষক 

বিরাট জাল সার্টিফিকেট চক্রের হদিশ, গ্রেপ্তার এক প্রাক্তন শিক্ষক 

ওয়েব ডেস্কঃ

উত্তর ২৪ পরগণা, ২ অক্টবর, বিরাট ভুয়ো পরিচয়পত্র চক্রের সন্ধান। ভিবিন্ন রকম সার্টিফিকেট সহ এক প্রাক্তন শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। এই সার্টিফিকেটগুলি বাংলাদেশে পাচার হত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঠাকুরনগর শিমুলপুর এলাকায়। ধৃত প্রাক্তন শিক্ষক ৭৬ বছর বয়সী গুরুবার বাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ওই এলাকায় একটি মুদিখানা দোকানে হানা দেয়। উদ্ধার হয় বেশ কিছু জাল স্কুল সার্টিফিকেট,  জন্ম সার্টিফিকেট সহ সরকারি দফতরের সার্টিফিকেট, পঞ্চায়েত ও ডাক্তারি সার্টিফিকেট। এছাড়া উদ্ধার হয় বিভিন্ন সরকারি অফিসের সিল।

গোয়েন্দা সূত্রের জানা গিয়েছে, এই জাল সার্টিফিকেটগুলি চোরাই পথে বাংলাদেশে চলে যেত। ওই সার্টিফিকেট দেখিয়ে অনুপ্রবেশকারীরা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে থিতু হত। ওমোটা টাকার বিনিময়ে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, পাশপোর্ট তৈরি করত চক্রটি। উল্লেখ্য, এমন অনেক গ্রাম অঞ্চলে গেলে দেখা যায়, যে অনেক বাংলাদেশি এদেশের জাল সার্টিফিকেট নিয়ে স্কুলে ভর্তি হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তর বা বিদ্যালয়গুলিতে চাকরি করছে।

পুলিশি জেরায় গুরুবার বাইন স্বীকার করেন দীর্ঘ ১৫ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি। এমনকি মোটা টাকার বিনিময়ে এগুলি বাংলাদেশি দালালদের কাছে বিক্রিও করে থাকেন। ঘটনার পর গাইঘাটা থানার পুলিশ একটি দামি স্ক্যানার, কম্পিউটার, ও প্রিন্টার বাজায়াপ্ত করেছে। মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বনগাঁ আদালতে পাঠানো হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *