Breaking News
Home / TRENDING / শালিমার স্টেশনে শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আহত বহু, আশঙ্কাজনক ২

শালিমার স্টেশনে শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আহত বহু, আশঙ্কাজনক ২

ওয়েব ডেস্ক:

শালিমার স্টেশনে নির্মিয়মান শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। আহত ৬ জন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই নির্মাণকর্মী বলে জানা গিয়েছে।

শালিমার স্টেশনের প্লাটফর্মে তৈরি হচ্ছিল একটি নতুন শেড। সেই শেডই সোমবার দুপুরে আচমকা ভেঙে পড়ে। শেডের তলায় যারা ছিলেন তারা প্রত্যেকেই গুরুতর আহত হন। ছিল অনেকগুলি বাইকও। সেগুলি ভেঙেচুরে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, শেড ভাঙার সঙ্গে সঙ্গে বিদ্যুতের খুঁটিও ভেঙে যায়। ফলে বিদ্যুত্‍স্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটতে পারে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের দিকে নির্মাণকাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *