ওয়েব ডেস্ক:
জামিন হল না চিদম্বরমের। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে দিল্লি হাইকোর্ট নাকচ করল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন।
সোমবার দিল্লি হাইকোর্টে ছিল ওই জামিনের আবেদনের শুনানি। যার তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, মামলাটির জন্য বিপজ্জনক হতে পারে চিদম্বরমের জামিন। সেক্ষেত্রে প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এরপরেই বিচারপতিদের বেঞ্চ চিদম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ২১ অগাস্ট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ‘আইএনএক্স মিডিয়া’ দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিবিআই। গত পর ৫ সেপ্টেম্বর থেকে তিনি তিহাড় জেলে রয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news