Breaking News
Home / TRENDING / নয়া রূপে ব্রহ্মস: ভূমিতে আঘাতকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল ওড়িশা উপকূলে

নয়া রূপে ব্রহ্মস: ভূমিতে আঘাতকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল ওড়িশা উপকূলে

ওয়েব ডেস্ক:

নতুন রূপে ব্রহ্মস। যার সফল পরীক্ষা করল ভারতের ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন। ব্রহ্মসের ক্ষেপণাস্ত্রের এই নতুন সংস্করণটি ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের থেকেও আধুনিক এবং এই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া যায় মাটি থেকেও। ওড়িশা উপকূল সোমবার এর সফল পরীক্ষা হল।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেই ৪৫০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। এরপর ২০১৭ সালে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণের পরীক্ষা করে ভারত। যা ভূমির পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ছোঁড়া সম্ভব। এছাড়াও প্রযুক্তিগত আধুনিকীকরণের কারণে ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসে যে পরিমাণ জ্বালানি লাগে সেই একই পরিমাণ জ্বালানি ব্যবহারে ছোড়া যায় ৪৫০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস।

প্রসঙ্গত, ব্রহ্মসের বিশেষ ক্ষমতা হল টার্গেটকে সে নিজেই খুঁজে নিতে পারে। সর্বাধিক ১৫ কিলোমিটার উচ্চতার পাশাপাশি মাটি থেকে ১০ মিটার উচ্চতা দিয়েও উড়তে সক্ষম ক্ষেপণাস্ত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *