নীল বণিক:
অমিত শাহের জরুরী তলবে দিল্লি ছুটলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ বেশ কয়েকজন রাজ্য বিজেপি নেতা। দলীয় সূত্রের খবর বুধবার দুপুরের পরে রাজ্য বিজেপি নেতাদের নিয়ে একটি জরুরী বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি চান বাংলায় দলের প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে। তাই আগষ্ট মাস থেকে শুরু হওয়া দলের রথযাত্রা কর্মসূচি একেবারে নিঁখুত ভাবে করতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রের খবর রাজ্যের রথযাত্রা কর্মসূচি নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করতে পারেন অমিত শাহ। তার পাশাপাশি তিনটি রথের জন্য রাজ্য নেতাদের কাজ ভাগ করে দেবেন দলের সর্বভারতীয় সভাপতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news