Breaking News
Home / TRENDING / দিলীপের ‘মন্তব্যের’ জেরে রেল অবরোধ, অফিস টাইমে নাকাল মানুষ

দিলীপের ‘মন্তব্যের’ জেরে রেল অবরোধ, অফিস টাইমে নাকাল মানুষ

নিজস্ব সংবাদদাতা:
বুধবার সকালে মতুয়া সম্প্রদায়ের রেল অবরোধের জেরে বিভিন্ন শাখায় কয়েক ঘন্টা রেল পরিষেবা বিপর্যস্ত হয়। শিয়ালদহ- বনগাঁ রেল শাখার ঠাকুরনগর, বনগাঁ,চাঁদপাড়া এবং হাসনাবাদ- শিয়ালদহ রেল শাখার ভ্যাবলা, সান্ডেলিয়া স্টেশনে,বারাসাত-শিয়ালদহ শাখায় বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মতুয়া মহাসংঘের সদস্যরা। বিভিন্ন রেল স্টেশনে দফায় দফায় ট্রেন অবরোধের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে ট্রেন বন্ধ থাকার জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের গন্তব্য স্থলে পৌঁছাতে অসুবিধা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার অসম ইস্যুতে দিলীপ ঘোষ বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যেও নাগরিক পঞ্জিকরণ করানো হবে। কারণ এ রাজ্য অবৈধভাবে ২ লক্ষ বাংলাদেশী মুসলমান বসবাস করছে । যদিও শুধু সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো এই বক্তব্য আদপেও দিলীপ ঘোষ বলেছেন কিনা তার কোনও প্রমাণ নেই, কারণ কোনও প্রচার মাধ্যমের সামনে তাঁকে এই কথা বলতে শোনা যায়নি। তবে এই বক্তব্য যে তাঁর নয় এমন বিরোধিতাও করেননি বিজেপির রাজ্য সভাপতি। বর্তমানে তিনি জরুরি তলবে দিল্লি যাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *