নিজস্ব সংবাদদাতাঃ
কাকদ্বীপঃ খারাপ আবহাওয়ার জেরে সমুদ্রে উত্তাল ঢেউ ও ঝড় হাওয়ার কারণে আবারও বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটল। নিখোঁজ ৮ মৎস্যজীবী। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের লোথিয়ান দ্বীপের কাছে ডুবে যায় এফবি পারমিতা নামে মৎস্যজীবীদের একটি ট্রলার। কাছাকাছি থাকা মৎস্যজীবীদের অন্যা ট্রলারগুলি এফবি পারমিতার মৎস্যজীবীদের উদ্ধারে নামেন। বেশিরভাগ মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে এখনও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে সমুদ্রে তল্লাশি শুরু হয়েছে ।

খারাপ আবহাওয়ার জন্য আগে থেকেই সতর্কবার্তা ছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে কয়েকশো ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় যখন অধিকাংশ ট্রলার মাছ ধরে উপকূলের দিকে ফিরছিল সেই সময় আবহাওয়া খারাপ হতে শুরু করে। লোথিয়ান দ্বীপের কাছে নোঙর করে বেশিরভাগ ট্রলার। সেই সময় এফবি পারমিতা নামের ট্রলারটি চড়ায় ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় ১৮ জন মৎস্যজীবী জলমগ্ন হন। কেউ কেউ সাঁতরে ডাঙ্গায় ওঠেন, পাশে থাকা ট্রলারের মৎস্যজীবীদের তৎপরতায় অনেকে প্রানে বাঁচেন। কিন্তু এখনও পর্যন্ত আটজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজদের খোঁজার পাশাপাশি এফবি পারমিতা নামে ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীদের অনেকের বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। এই খবর এলাকায় এসে পৌঁছতেই মৎস্যজীবীদের পরিবারগুলিতে শোকের ছায়া নামে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news