নিজস্ব প্রতিনিধি।
আন্দোলন শুরুর দু’মাস পর শাহীনবাগের (Shahinbag) অবস্থা এখন এমনই যে মাইকে ঘোষণা করে ধর্ণার জায়গায় লোক জড়ো করতে হচ্ছে। তাতেও যে খুব কাজ হচ্ছে তা বলা যায় না। আগের থেকে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে প্রতিবাদীদের সংখ্যা। এর আগে অমিত শাহ শাহীনবাগের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন নাগরিকত্ব আইনে যে মুসলিম বিরোধী কিছু নেই তা তিনি আলোচনা করে বোঝাবেন প্রতিবাদীদের।
রবিবার দুপুরে আন্দোনকারীরা বিরাট এক মিছিল করে তাঁর বাসভবনের দিকে রওনা হয়েছিলেন ‘আলোচনা’র উদ্দেশ্যে। প্রতিনিধি না পাঠিয়ে সবাই মিলে এভাবে চলে আসায় মিছিল আটকায় পুলিশ। তখনই প্রশ্ন ওঠে তাহলে কি আন্দোলনকারীদের কোনও সুনির্দিষ্ট জিজ্ঞাস্য নেই ? নাকি শুধুই বিরোধিতা করার জন্যই এত কিছু।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শাহীনবাগের আন্দোলন নিয়ে এই সন্দেহ নিতান্তই যে অমূলক নয় তার প্রমাণ, দিল্লি নির্বাচনের পর হঠাৎ করে ঝিমিয়ে যাওয়া শাহীনবাগ। স্থানীয় সূত্রে খবর দিনের বেলা এখন গুটিকয়েক লোক ধর্ণার জায়গায় থাকে। রাতে কিছুটা লোক বাড়লেও আগের থেকে তা নিতান্তই কম। শুধু তাই নয় এতদিন ধরে যাঁরা আলোচনায় বসার দাবি করছিলেন এখন তাঁরা আলোচনায় বসতে সময় চেয়েছেন অমিত শাহের (Amit Shah) কাছে। তবে কি দিল্লি নির্বাচনই শাহীনবাগের মূল লক্ষ্য ছিল ? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news