Breaking News
Home / TRENDING / কাশ্মীর নিয়ে রাষ্ট্র পুঞ্জের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

কাশ্মীর নিয়ে রাষ্ট্র পুঞ্জের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

নিজস্ব প্রতিনিধি।

কাশ্মীর নিয়ে রাষ্ট্র পুঞ্জের (United Nations) মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দিল ভারত। রবিবার চারদিনের পাকিস্তান সফরে এসেছেন রাষ্ট্র পুঞ্জের মহাসচিব অ্যানতোনিয়ো গুতেরেস (Antonio Guterres)। সেখানে গিয়েই পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেই গুতেরেস বলেন, ‘‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখায় ঘটে চলা সঙ্ঘাত নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমি। শুরু থেকেই এ ব্যাপারে সাহায্য করতে চেয়েছিলাম। দুই দেশ রাজি থাকলে এ নিয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত আমি।’’

নয়াদিল্লির পক্ষে গুতেরেসের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministery of External Affairs) মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘‘নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেনি ভারত। জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। গায়ের জোরে, বেআইনি ভাবে পাকিস্তান যে অঞ্চলগুলিকে দখল করে রেখেছে, সেগুলিকে মুক্ত করতে বরং পদক্ষেপ করা হোক।’’ প্রসঙ্গত, এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল ভারত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *