Breaking News
Home / TRENDING / “মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সন্তোষজনক।” টুইট করে জানালেন রাজ্যপাল

“মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সন্তোষজনক।” টুইট করে জানালেন রাজ্যপাল

নীল রায়।

আচমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) খবর চমকেই গিয়েছিল বাংলার রাজনৈতিক মহল। সোমবার দুপুর ১২টার কিছু আগে কালীঘাটের বাসভবন থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। অল্পক্ষণেই পৌঁছে যান রাজভবন। সেখানে পরাউ এক ঘন্টা বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে নবান্নে চলে যান তিনি।

https://twitter.com/jdhankhar1/status/1229312853884014593?s=19

বৈঠক শেষের কিছুক্ষণ পরেই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের চারটি ছবি। দিয়ে লেখেন, “প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে।” মাস দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যপালকে সরাসরি বিজেপির মুখপাত্র বলে আক্রমণ করেছিলেন। কিন্তু, বিধানসভায় সরকারের পক্ষে বাজেট বক্তৃতা করে কিছুটা হলেও দূরত্ব ঘোচাতে চেয়েছিলেন রাজ্যপাল। যদিও, বাজেট বক্তৃতা শেষে বিধানসভার অন্দরেই বিরোধী কংগ্রেস-সিপিএম রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘সেটিং’ বলে কটাক্ষ করেছিলেন। মাঝে অবশ্য রাজ্যকে বারুদের আঁতুড়ঘর বলে উল্লেখ করেও বির্তক বাড়িয়েছিলেন। কিন্তু, এদিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বৈঠক যেন নতুন সমীকরণের ইঙ্গিত দিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *