Breaking News
Home / TRENDING / ‘ভ্যালেন্টাইন্স ডে’-তে শাহীনবাগে গান বেঁধে মোদিকে আমন্ত্রণ

‘ভ্যালেন্টাইন্স ডে’-তে শাহীনবাগে গান বেঁধে মোদিকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি।

‘তুম কব আওগে মোদী…তুম কব আওগে’..?
প্রধানমন্ত্রীকে নিয়ে বানিয়ে ফেলা একটা আস্ত গান। সেই গান বেঁধেছে শাহীনবাগ।এই ভ্যালেন্টাইন ডে-তে তাঁদের সঙ্গে ‘ডেট’-এ আসতে মোদী আর অমিত শাহ্ কে আমন্ত্রণ জানালেন শাহীনবাগের দাদীরা। বললেন, আমরা চাই মোদিজি এসে আমাদের কাছ থেকে উপহার নিন। আমাদের সঙ্গে কথা বলুন। অনেকটা মুন্নাভাই এমবিবিএস-এর মতো শোনালেও সিনেমা নয়, এটা মোদী আর প্রতিবাদী শাহীনবাগের সত্যি গল্প। নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিন চূড়ান্ত দ্বৈরথ চলছে যাঁদের মধ্যে। উপহার, আর গান গল্প নিয়ে ১৪ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে ভালবাসা জানাতে রেডি শাহীনবাগ।

যিনি গানটি লিখেছেন সেই ফারহান জাইদি বলেন, আমরা তুম কব আয়োগে কথাটা হ্যাশট্যাগ দিয়ে ছড়িয়ে দিচ্ছি সোস্যাল মিডিয়ায়। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। নাগরিকত্ব আইন নিয়ে আমদের কিছু ধোঁয়াশা আছে। সেগুলি মিটিয়ে নিতে চাই কথা বলে।৯০ বছরের বিলকিস যিনি সোস্যাল মিডিয়ায় দাবাং দাদী বলে দারুণ জনপ্রিয় হয়েছেন বললেন, ‘মোদির সঙ্গে দেখা হলে আমি তাঁকে জড়িয়ে ধরতে চাই। ওঁর মা আমার বন্ধু। তাই উনি আমার ছেলের মতো। কথা বলতে চাই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *