নিজস্ব প্রতিনিধি।
জলঙ্গীতে নাগরিক সংশোধনী আইনের সমর্থনে মিছিলে গুলি চালানোর ঘটনায় বিরোধী দল সিপিএম ও কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিধানসভার বক্তৃতায় তিনি বলেন, “কেন সরস্বতী পুজোর দিন বনধ করেছিলেন ? বছরে দুটো করে বনধ না করলে হয় না। স্বরস্বতী পুজোর দিন বনধ ডাকতে কে বলেছিল ? কমিউনাল ফোর্সকে নিয়ে বনধ করতে গিয়েছিলেন কেন ?”
জলঙ্গীতে সিএএ (CAA) বিরোধী আন্দোলনে তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মারা যান দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু এদিনের বক্তৃতায় ঘটনার জন্য তীব্র বিরোধিতা করে কংগ্রেস সিপিএমকেই কাঠগড়ায় তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই সবার মতো রাজনৈতিক বক্তব্য রেখে অপপ্রচার করেছেন। রাজনৈতিক দূষণ তাদের মধ্যে এতো গ্রাস করেছে তারা সব ভুলে গেছে। আমার দলের ফলাফল নিয়ে বামেদের ভাবতে বলিনি যাদবপুরে কি হয়েছে ? আগে নিজেদের চরকায় তেল দিন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news